মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে।শুক্রবাররাত আড়াইটায় কক্সবাজার পৌরসভার

2024-11-23T13:15:21+00:00
2024-11-23T13:15:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১:১৫ পিএম   (ভিজিট : ৮৬)
X

কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে। 

শুক্রবার রাত আড়াইটায় কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার পর নিজেই সদর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে আবিদ।

নিহত নারী কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মেরী (৫৫)। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাস্মদ আবিদ (২৮)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এক যুবক মাকে হত্যা করেছে বলে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরিকারী সদর থানার এস আই সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন।  সর্বশেষ রাতে মাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় আবিদ ও তার মা ঘরে ছিলেন।

অপরদিকে তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy