মঠবাড়িয়ায় প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা -কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে।আজ সোমবার সকালে স্থানীয়

2024-11-25T18:56:58+00:00
2024-11-25T18:56:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৫১)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা -কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা(অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ  কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি,সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ,কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমূখ।

এসময় গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ ও কালের কন্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা  দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন।

শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া, বরবটি, সীম, সরিষা ও ধনিয়া রবিশস্য বীজ বিতরণ করা হয়।

সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসরণে বসুন্ধরা-শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে বেগবান করার জন্য বসুন্ধরা-শুভসংঘের প্রতি অনুরোধ জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy