মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনের লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৮

2024-11-28T14:53:15+00:00
2024-11-28T15:25:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম  আপডেট: ২৮.১১.২০২৪ ৩:২৫ পিএম  (ভিজিট : ১৪৩)
X

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনের লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) বোরহান উদ্দিন জানান, বুধবার (২৭ নভেম্বর) রাতে খবর পেয়ে আমরা মুগদা মডেল টাউনের ই ব্লকের ২ নং রোডের লেক থেকে অর্ধগলিত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠাই।

তিনি আরও জানান, ওই কিশোরকে কেউ হত্যা করে অথবা অন্য কোনো কারণে সে লেকের পানিতে পড়ে মারা গেছি কিনা সে বিষয়টি তদন্ত করছি। ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy