দূতাবাসে হামলার প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ভারতের আগরতলা হাই কমিশনে হামলার ও ভারতের সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য প্রতিবাদে, বিলোনিয়া স্থলবন্দরে

2024-12-04T19:27:34+00:00
2024-12-04T19:27:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দূতাবাসে হামলার প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ১১৭)
X

ভারতের আগরতলা হাই কমিশনে হামলার ও ভারতের সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য প্রতিবাদে, বিলোনিয়া স্থলবন্দরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদের বিক্ষোভ প্রতিবাদে ভারত থেকে বাজানো হচ্ছে বাদ্যযন্ত্র।

আজ বুধবার সকাল ১০টায় ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য ও স্লোগান দিয়েছে ভারতীয়রা। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তারা।

রোববার সন্ধ্যায় বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ভারতের নোম্যান্সল্যান্ডে প্রবেশ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় ৩০ মিনিট উগ্র বক্তব্য ও নানা স্লোগান দেন তারা।

এদিকে সীমান্তে ভারতীয়দের এমন উগ্র বক্তব্যে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দাবি, বিগত কোনো সময়ে এমন কিছু দেখা যায়নি। এনিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy