কুয়েটে রোকেয়া দিবস ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রোকেয়া হলের আয়োজনে রোকেয়া দিবস-২০২৪ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2024-12-10T19:40:59+00:00
2024-12-10T19:40:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে রোকেয়া দিবস ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রোকেয়া হলের আয়োজনে রোকেয়া দিবস-২০২৪ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় রোকেয়া হল প্রাঙ্গণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। 

অনুষ্ঠানে রোকেয়া দিবসের উপর শিক্ষার্থী ও অতিথিবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। এরপর ২৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন নেন অতিথিবৃন্দ । এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো  আশরাফুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy