গলাচিপায় মাছ ব্যবসায়ীর মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় মাছব্যবসায়ীর মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ ডিসেম্বর) উলানিয়ায় দুর্ঘটনায় মাছব্যবসায়ী মো: মিরাজ হাওলাদারের (৩৫) দেহ

2024-12-10T20:49:01+00:00
2024-12-10T20:49:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় মাছ ব্যবসায়ীর মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

পটুয়াখালীর গলাচিপায় মাছব্যবসায়ীর মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উলানিয়ায় দুর্ঘটনায় মাছব্যবসায়ী মো: মিরাজ হাওলাদারের (৩৫) দেহ থেকে মাথাবিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত মিরাজ উলানিয়ার রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়া সুতাবাড়িয়া নদীতে বোটের ইঞ্জিন চালু করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, বোটের ইঞ্জিন চালু করার সময় হঠাৎ মাফলার পেচিয়ে দেহ থেকে মাথাবিচ্ছিন্ন হয়ে যায় মিরাজের। সাথে থাকা হাসান সিকদার (৩৪) তা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুর রহমান জানান, ‘এটা দুর্ঘটনা। তাই আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সাথে আলোচনা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy