ফেসবুকে উপদেষ্টাদের পালানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব

2025-01-24T17:21:16+00:00
2025-01-24T17:43:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুকে উপদেষ্টাদের পালানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:২১ পিএম  আপডেট: ২৪.০১.২০২৫ ৫:৪৩ পিএম  (ভিজিট : ৯০১)
X

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সবাই ভালো আছি।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy