মেঘনায় অবৈধ বালুবাহী বাল্কহেডসহ আটক ৭

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে

2025-02-01T18:26:43+00:00
2025-02-01T18:26:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেঘনায় অবৈধ বালুবাহী বাল্কহেডসহ আটক ৭
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ১০৩)
X

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর সংলগ্ন রনগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধ ভাবে বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তী জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা‌।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy