একুশে বইমেলায় ‘শেখ হাসিনা ডাস্টবিন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’ শুরু হয়েছে আজ। প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু

2025-02-01T18:30:30+00:00
2025-02-01T18:30:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একুশে বইমেলায় ‘শেখ হাসিনা ডাস্টবিন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ৫০৬)
X

বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’ শুরু হয়েছে আজ। প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গন। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ডাস্টবিন। বইমেলার গেটে রাখা ডাস্টবিনে আঁকা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। 

আজ অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত ডাস্টবিন দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে ডাস্টবিনগুলো রাখা হয়েছে। তবে মেলার অন্যান্য জায়গায় এমন ডাস্টবিন আছে কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতায় বাংলা একাডেমি হস্তক্ষেপ করতে পারে না।’
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়। পরে তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও দেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।’

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার মেট্রোস্টেশনের একটি পিলারে শেখ হাসিনার গ্রাফিতি আঁকা হয়েছিল। ওই গ্রাফিতিতে জুতার মালাও পড়িয়েছিলেন শিক্ষার্থীরা। সেই একই ছবি প্রিন্ট করে ডাস্টবিনে লাগানো হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy