কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ পালিত

2025-02-05T18:35:01+00:00
2025-02-05T18:35:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষ্যে ০৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান।

আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy