ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবাহী নসিমনের ধাক্কায় হুজাইফা ওরফে আলিফ নামে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।শুক্রবার (৭

2025-02-07T20:14:51+00:00
2025-02-07T20:14:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩৩৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবাহী নসিমনের ধাক্কায় হুজাইফা ওরফে আলিফ নামে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের বাগবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার ভাদুরীরচর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসী বাজার থেকে বাইসাইকেলে নিজ বাড়িতে ফিরছিল আলিফ। সকাল সাড়ে ১১ টার দিকে বাগবাড়ি এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বাঁশ ভর্তি একটি নসিমন সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় আলিফ। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নসিমনটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy