৩৯ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ২ জাহাজ

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ।বুধবার (১২ মার্চ) খাদ্য

2025-03-12T18:30:04+00:00
2025-03-12T18:30:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩৯ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ২ জাহাজ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ২০৪)
ভারত ও ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে বন্দরে এমভি ট্রং অ্যান শিপ

ভারত ও ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে বন্দরে এমভি ট্রং অ্যান শিপ

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। 

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয় জানায়, জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।

চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে জানিয়ে খাদ্য মন্ত্রণালয় বলেছে, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy