টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল দশটার দিকে স্থানীয়

2025-04-06T20:20:32+00:00
2025-04-06T20:20:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ২৬০)
X

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল দশটার দিকে স্থানীয় শালিকচুড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। 

নিহত অরুণ কুমার মল্লিক টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকাল দশটার দিকে নিহত অরুণ কুমার অসতর্ক অবস্থায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষনা করেন। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy