রাফাল যুদ্ধবিমান ধ্বংস নিয়ে অবশেষে মুখ খুলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা

2025-05-12T21:08:13+00:00
2025-05-12T21:08:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাফাল যুদ্ধবিমান ধ্বংস নিয়ে অবশেষে মুখ খুলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ৬৩৭)
X

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। ভারত তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করলেও যুদ্ধবিরতির পর আবারও রাফাল ধ্বংসের আলোচনাটি সামনে আসছে।

ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল রাজিব ঘাই দিল্লিতে এক সাংবাদ সম্মেলনে উপস্তিত হয়ে যুদ্ধে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গতকাল (শনিবার) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম কোনো সংবাদ সম্মেলন।

প্রেস ব্রিফিংয়ে ডিজিএমও লে. জেনারেল রাজিব ঘাই ছাড়াও ভারতের স্থলবাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল এস এস সারদা, বিমানবাহিনীর পক্ষ থেকে এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌবাহিনীর পক্ষ থেকে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ উপস্থিত ছিলেন। তারা ভারতের চালানো ‘অপারেশন সিঁদুরে’র নানা দিক নিয়ে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন।

সংবাদ সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার পক্ষ থেকে রাফালসহ ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে, এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ‘আমি খুশি আপনি এই প্রশ্ন করেছেন। আমরা এখন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি এবং যে কোনো কম্ব্যাট পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হতে পারে।’

প্রশ্নের পরিষ্কার উত্তর না দিয়ে তিনি বলেন, ‘তবে আমাদের আসল প্রশ্ন হওয়া উচিত—আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করেছি? সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এর প্রমাণ আন্তর্জাতিক মহলের চোখের সামনেই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অপারেশনের নির্দিষ্ট বিবরণ, ক্ষয়ক্ষতির সংখ্যা, কোনো প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, বা কিছু হারিয়েছি কিনা—এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। কারণ এতে আমাদের প্রতিপক্ষ কৌশলগত সুবিধা পেয়ে যেতে পারে।’ সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমাদের নির্বাচিত লক্ষ্য পূরণ হয়েছে এবং আমাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy