ঢাকায় ডেঙ্গুর উর্ধ্বগতি, একদিনে ২১ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকাল ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি বেড়ে দাঁড়িয়েছে

2025-06-07T22:27:26+00:00
2025-06-07T22:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় ডেঙ্গুর উর্ধ্বগতি, একদিনে ২১ আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:২৭ পিএম   (ভিজিট : ৩২৭)
X

ঢাকা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকাল ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শনিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আপডেট বাতায়নে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন। এরমধ্যে ঢাকা সিটি ও বিভাগেই ২১ জন। এর বাইরে চট্টগ্রামে ৩ ও ময়মনসিংহে ২ জন ডেঙ্গুরোগী পাওয়া গেছে।

গতকাল শুক্রবারের ডেঙ্গু আপডেট বাতায়ন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত ছিল ৫৯ জন। এরমধ্যে বরিশালেই ৩৫ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬ ও ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত ছিলেন।

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জমে থাকছে পানি। এতে বাড়ছে মশার প্রজনন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy