অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত

2025-11-10T21:17:50+00:00
2025-11-10T21:17:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম   (ভিজিট : ১৪০)
X

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রবিবার মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ আওতাধীন নাসিরুদ্দিন সড়ক, দনিয়া, কদমতলী, ঢাকা, মদিনা ট্যাংক গলি, লন্ডন মার্কেট, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

অভিযানে, আল রাব্বি ওয়াশিং ও ভাই ভাই ওয়াশিং সার্ভিস নামক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন এবং ২" এমএস পাইপের আনুমানিক ৬০০ মিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের এমএস পাইপ-১৫৫ফুট, বিভিন্ন ব্যাসের প্লাস্টিক পাইপ- ২০০ফুট, বুস্টার -২টি অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে ভাই ভাই ওয়াশিং সার্ভিস নামক প্রতিষ্ঠান থেকে মোট ১,০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

একই দিনে রাশেদ খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিপণন বিভাগ- রুপগঞ্জ, জোবিঅ -আড়াইহাজার আওতাধীন ঝাউগড়া (দক্ষিণপাড়া), নাগেরচর (মুকুন্দি) ও কৃষ্ণপুড়া, আড়াই হাজার, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ১,২০০টি বাড়ীর ১,৫০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ সময় বিভিন্ন ব্যাসের ৩,১০০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে, নাগেরচর, আড়াইহাজার এলাকায় অবৈধভাবে চুনা কারখানা স্থাপনের লক্ষ্যে ২" ডায়া বিশিষ্ট পাইপ স্থাপন করায় সমস্ত পাইপ টুকরো করত: জব্দ করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া আওতাধীন গোরাট পাকার মাথা, ইউসুফ মার্কেট সংলগ্ন, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৪৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৯০০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১১,৫৫,৯৯৬ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ কর্তৃক জোবিঅ -ফতুল্লা আওতাধীন এপি নীট কটন ডাইং.( ৩০৬০০০৫৬৭) , রয়া ডাইং (৩০৬০০০৩৮১), এডভ্যান্স ওয়ার্ল্ড লি: ( ৩০৬০০০৫৮৮), শাহানুর ট্রেডার্স (৩০৬০০০৫২৮), কদম রসূল ডাইং এন্ড প্রিন্টিং (৩০৬০০০৩৯৭), আজাদ রিফাত ফাইবার্স লি: (৩০৬০০০৫৩৮) আজাদ রিফাত ফাইবার্স লি: (৮০৬০০০৫৩৮) ঢাকা টেক্সটাইল মিলস (৩০৬০০০১৯৭), স্যামসন উইন্টার ওয়্যার লি: (৩০৬০০০৩১৭) ও মুন ফেব্রিক লি: (৩০৬০০০২৫৪) পরিদর্শন করা হয়েছে কিন্তু উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয়নি।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৯৬টি শিল্প, ৫৩২টি বাণিজ্যিক ও ৭৩,০৯৭টি আবাসিকসহ মোট ৭৪,০২৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫৮,১৪৬টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ৩১০.৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy