কলাবাগানে বাসায় মিলল তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডের একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার

2025-09-17T18:09:42+00:00
2025-09-17T18:09:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলাবাগানে বাসায় মিলল তরুণীর লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ২৬৪)
X

কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডের একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাসনুফা তাবাসসুম মিম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগানের বাসায় ভাড়া থাকতেন। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

কলাবাগান থানার এসআই নন্দন কুমার দাস বলেন, আমরা খবর পেয়ে কলাবাগানের একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করি।

তিনি বলেন, নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, দুই বছর আগে জামিউল হক ফারুকীর সঙ্গে বিয়ে হয় তাবাসসুমের। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবার দাবি করেছে গতরাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তাবাসসুম। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy