বিএনপির নমিনেশন পেলে পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক

2025-11-05T16:07:43+00:00
2025-11-05T16:07:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির নমিনেশন পেলে পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’

‘আপনার পর কে’—এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ যাকে মনে করে।’

আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করতে চান। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপি ২৩৭ আসনে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে আসাদুজ্জামানের নাম নেই।

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy