অ্যানিমনের ‘কফি আড্ডা রুম’ পেল কমওয়ার্ড সিলভার

অনলাইন ডেস্ক

অন্যান্য

দেশের ক্রিয়েটিভ কনটেন্ট মার্কেটিং অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল অ্যানিমন। ১৪তম কমওয়ার্ড (COMMWARD) - এ ‘বেস্ট ক্যাম্পেইন

2025-11-22T13:40:49+00:00
2025-11-22T13:40:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অ্যানিমনের ‘কফি আড্ডা রুম’ পেল কমওয়ার্ড সিলভার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:৪০ পিএম   (ভিজিট : ১০৮)
X

দেশের ক্রিয়েটিভ কনটেন্ট মার্কেটিং অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল অ্যানিমন। ১৪তম কমওয়ার্ড (COMMWARD) - এ ‘বেস্ট ক্যাম্পেইন বাই এ নিউ এজেন্সি’ ক্যাটেগরিতে তাদের আলোচিত ক্যাম্পেইন ‘কফি আড্ডা রুম’ সিলভার পুরস্কার অর্জন করেছে। ক্যাম্পেইনটি ছিল সৃজনশীল চিন্তা, মানবিক গল্প এবং কনটেন্ট এক্সিকিউশনের একটি সফল উদাহরণ, যা এবার স্বীকৃতি পেল শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে।

অ্যানিমন এর সিইও শেখ নাওয়ীদ রশিদ এই অর্জন প্রসঙ্গে বলেন, এই পুরস্কার আমাদের টিমের পরিশ্রম ও সৃজনশীল বিশ্বাসের ফল। প্রতিটি কাজের মধ্যেই আমরা সহযোগিতা, আইডিয়েশন এবং প্যাশনকে গুরুত্ব দিই। “কফি আড্ডা রুম”  সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

হেড অফ অপারেশনস নূরী মোহাম্মদ সানাউল্লাহ চয়ন বলেন, ‘কফি আড্ডা রুম’ এর পুরো প্রক্রিয়াতেই ছিল ঘনঘন ব্রেইনস্টর্মিং, সূক্ষ্ম পরিকল্পনা আর টিমওয়ার্কের অক্লান্ত প্রচেষ্টা। প্রতিটি চ্যালেঞ্জকে আমরা নতুন করে ভাবার সুযোগ হিসেবে নিয়েছি। তাই এই স্বীকৃতি আমাদের কাছে সত্যিকারের প্রেরণা।

হেড অফ মার্কেটিং নাফিস আহমেদ ঈফাজ বলেন, এই ক্যাম্পেইন মূলত কথোপকথনের গল্প মানুষকে আলাপ ও অভিজ্ঞতা তৈরিতে উদ্বুদ্ধ করাই ছিল লক্ষ্য। কমওয়ার্ড - এর সিলভার প্রমাণ করে যে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি হলে কনটেন্টই বদলে দিতে পারে ফলাফল।

সিলভার অর্জনের মাধ্যমে কনটেন্ট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অ্যানিমন এর ক্রমবর্ধমান অবস্থান আরও দৃঢ় হলো। সৃজনশীলতা, দর্শকসংযোগ ও মানসম্মত কাজের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও আরও অনুপ্রেরণাদায়ক ক্যাম্পেইন নিয়ে আসবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy