জামালপুরে কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রাফি সরকারি আশেক

2026-06-04T19:08:33+00:00
2026-06-04T19:08:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামালপুরে কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৩৪)
তাহমিদ হাসান রাফি
X

তাহমিদ হাসান রাফি

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম বনপাড়া নিবাসী মুফতি মোঃ জাকারিয়া হাসানের পুত্র। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজ-এ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির মধ্যে রাফি বন্ধুদের সাথে কলেজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বন্ধুরা দ্রুত ত্কে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy