টাঙ্গাইলে প্রতিবেশীকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৮ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ একই পরিবারের সাতজন

2026-06-29T13:50:40+00:00
2026-06-29T13:50:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে প্রতিবেশীকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৮ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ৪২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

টাঙ্গাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ একই পরিবারের সাতজন এবং তাদের এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তাঁর পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আব্দুর রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)।

আদালত সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলী (৭০)-এর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা আক্তার বাদী হয়ে ওই দিনই টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই মো. রেহানুল ইসলাম একই বছরের ৩০ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

বিচার শেষে এজাহারভুক্ত আটজন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী ছাড়া অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy