প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : ২৩)

X
সড়ক দুর্ঘটনা
খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ হেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিভাবে দূর্ঘটনা হয়েছে যাচাইবাছাই করা হচ্ছে।