চট্টগ্রামে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টপ্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ১৩-০৭-২০২৬ খ্রি: তারিখ শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।উদ্বোধনী

2026-07-13T20:36:54+00:00
2026-07-13T20:36:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২৮)
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
X

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ১৩-০৭-২০২৬ খ্রি: তারিখ শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জেডএসসি,  মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব), আহবায়ক ও  এসডব্লিউও(পূর্ব), চৈতী মুহুরী,  সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল), সিআরবি,ম চট্টগ্রাম এবং মো: হারুনুর রশীদ ডিডি (পিআর)(পূর্ব), সিআরবি, চট্টগ্রাম।  

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পূর্ব), সিসিআরএনবি (পূর্ব), সিআরবি, ডিআরএম (চট্টগ্রাম), ডিএস (কারখানা) পাহাড়তলী,  ডিইএন-২ (চট্টগ্রাম) এজিএম (পুর্ব), জেপিও-১ (পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাব্যবস্থাপক(পূর্ব) মো: সুবক্তগীন বিকেল ৪:৩০ টায় বেলুন উড়িয়ে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

১৫তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার চারটি দল যথাক্রমে ডিএসএ (সদর), ডিএসএ (পাহাড়তলী), ডিএসএ (চট্টগ্রাম) ও ডিএসএ (ঢাকা) দল অংশগ্রহণ করবেন। আজকের ২টি খেলা অনুষ্ঠিত হয়। 

১ম খেলা ডিএসএ (সদর) বনাম ডিএসএস (পাহাড়তলী) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। খেলা ৩০ মিনিট করে ৬০ মিনিট হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল জয়ী হয়। 

২য় খেলা ডিএসএ (চট্টগ্রাম) বনাম ডিএসএস (ঢাকা) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলায় ডিএসএ (চট্টগ্রাম) ১ গোলে বিজয়ী হয়।

আগামী ১৪-০৭-২৬ ও ১৫-০৭-২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন ২টি করে খেলা চলবে  এবং আগামী ১৬-০৭-২০২৬ খ্রি: তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

ফাইনাল খেলায় মো: সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম পুরস্কার বিতরণের মাধ্যমে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy