বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মো. মফিজুর

2026-08-10T10:28:48+00:00
2026-08-10T10:28:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মো. মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার মফিজুরের বিরুদ্ধে এর আগে চারটি মামলা রয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেনের নির্দেশনায় এএসআই সুজাউদ্দৌলাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দিঘীরপাড় গ্রামের কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে সন্দেহভাজন মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা চারটি মামলার তথ্যও পাওয়া গেছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy