মাগুরায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরার মহম্মদপুর উপজেলায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে সজীব কুমার মন্ডল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ

2026-08-10T10:33:54+00:00
2026-08-10T10:33:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাগুরায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে সজীব কুমার মন্ডল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় খাজুরা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই সজীব কুমার মন্ডল নিহত হন। আহত হন সাগর মজুমদার (১৮) ও মোহাম্মদ তারেক (২০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করে চিকিৎসা দেন । পরে আহত সাগর মজুমদারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহত সজীব কুমার মন্ডল উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা গ্রামের প্রতাপ মন্ডলের ছেলে। আহত সাগর মজুমদার একই উপজেলার আনাউড়া গ্রামের চান্দু মজুমদারের ছেলে এবং মোহাম্মদ তারেক খাজুরা গ্রামের মিলন মন্ডলের ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহমেদ বলেন, ট্রাকের চাপায় সজীব কুমার মন্ডল নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy