আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দৃশ্যমান হবে বাংলাদেশেও

বুলেটিন নিউজ ডেস্ক

অন্যান্য

মঙ্গলবার (৮ নভেম্বর) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ

2022-11-07T12:22:07+00:00
2022-11-07T12:22:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দৃশ্যমান হবে বাংলাদেশেও
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১২:২২ পিএম   (ভিজিট : ২২২)
X


মঙ্গলবার (৮ নভেম্বর) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গ্রহণটি দেখা যাবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ৩ মিনিট ৪২ সেকেন্ডে।

প্রসঙ্গত, সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হলে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy