বিপিএলে বিজয়ের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়।

2023-01-21T09:47:08+00:00
2023-01-21T09:47:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপিএলে বিজয়ের সেঞ্চুরি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:৪৭ এএম   (ভিজিট : ১৭০)
X

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। এরআগে এই রেকর্ড গড়েছিলেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

গতকাল বিপিএলে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলার নজির গড়েন ফরচুন বরিশালের বিজয়। নিজের শততম ম্যাচে ৮ বলে ৬ রান করেছেন তিনি।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন বিজয়। এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ২১ দশমিক ৮৪ গড়ে ১৯২২ রান করেছেন তিনি। ৮টি হাফ-সেঞ্চুরি করা এ ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৮৩।  উইকেটের পেছনে ৪২টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং আছে বিজয়ের।   

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy