সিনেমায় নাম লেখালেন মৌরিতা জুঁই

বিনোদন ডেস্ক

বিনোদন

বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি।

2023-01-21T15:53:06+00:00
2023-01-21T15:53:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিনেমায় নাম লেখালেন মৌরিতা জুঁই
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৬৪)
X

বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। স্বপ্ন বাস্তবে রূপ নিলো নতুন বছর শুরুতে।

‘চারুলতা’ নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন এই মডেল-অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন রাইসুল ইসলাম অনিক। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। জুঁইয়ের বিপরীতে রয়েছেন রাকিব হোসেন ইভোন।

সিনেমা প্রসঙ্গে মৌরিতা জুঁই বলেন, সিনেমাটির গল্প সামাজিক মূল্যবোধ এবং শিশু নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার জন্য নাটকের কাজ বন্ধ রেখেছি। চরিত্র নিজের মধ্যে ধারণ করার জন্য নিয়মিত রিহার্সেল করছি।এমন সুন্দর একটি গল্পের জন্য এতদিন মুখিয়ে ছিলাম। অবশেষে কাঙিক্ষত চরিত্র দিয়ে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি, দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে।একটানা কাজ করে পুরো সিনেমার কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘চারুলতা’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাবু/পিকু





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy