শোয়েব মালিকের ব্যাটে রংপুরের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে রংপুর রাইডার্স। তবে সাময়িক চাপ সামলে নেন নাইম শেখ।

2023-01-23T15:21:08+00:00
2023-01-23T15:21:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শোয়েব মালিকের ব্যাটে রংপুরের বড় সংগ্রহ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ১৪৫)
X

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে রংপুর রাইডার্স। তবে সাময়িক চাপ সামলে নেন নাইম শেখ। এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই। ৪২ করে ওমরজাই ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি খেলোয়াড় মালিক। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান।

সোমবার বিপিএলের ম্যাচে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে মেহেদী হাসানকে হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স দল। এরপর দলীয় ২৬ রানে পারভেজ ইমনকেও হারায় সোহানের দল। তবে মালিককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন নাইম শেখ। তবে ব্যক্তিগত ৩৪ রানে থাকা অবস্থায় ফিরে যান রংপুরের এই ওপেনার। 

এরপর ওমরজাই এবং মালিকের ১০৫ রানের জুটিতেই মূলত ভিত পায় রংপুর। ওমরজাই অর্ধ-শতক না পেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৫ রান সংগ্রহ করেন মালিক। এদিন শেষ দিকে অবশ্য মোহাম্মদ নাওয়াজ ৯ এবং শামীম পাটোয়ারী করেন ৭ রান।

চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান রানা ৩ উইকেট এবং শুভাগত হোম সংগ্রহ করেন ২ উইকেট।

বাবু/পিকু





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy