তিন সুপার স্টার তারকা জেতাতে পারলেন না পিএসজিকে

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে খেলিয়েও জয়ের দেখা পেল না ফরাসি জায়ান্ট পিএসজি। শেষের

2023-01-30T07:29:31+00:00
2023-01-30T09:47:50+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
তিন সুপার স্টার তারকা জেতাতে পারলেন না পিএসজিকে
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:২৯ এএম  আপডেট: ৩০.০১.২০২৩ ৯:৪৭ এএম  (ভিজিট : ২০০)
X

তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে খেলিয়েও জয়ের দেখা পেল না ফরাসি জায়ান্ট পিএসজি। শেষের আধা ঘণ্টায় একজন ফুটবলার কম নিয়ে খেলেছে পিএসজি। তারপরও জয়ের পথেই ছিল ক্রিস্তফর গালতিয়েরের দল। 

কিন্তু শেষ রক্ষা হয়নি। ফরাসি চ্যাম্পিয়নদের মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফিরল রাঁস। রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে পিএসজি। নেইমার দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে যোগ করা সময়ের দারুণ গোলে সমতা ফেরান রাঁসের ফ্লোরিয়ান ব্যালোগান। 

লিগে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল পিএসজি। আগের ম্যাচে রেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। আর সবশেষ চার ম্যাচে ফরাসি জায়ান্টদের জয় কেবল একটায়!
মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় ৫৯তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় পিএসজি



 বাবু/এ আর 




  বিষয়:   খেলা  পিএসজি  নেইমার  মেসি  এমবাপ্পেকে 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy