বল হাতে রুবেলের শতক

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দ্বিতীয় বোলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০০ উইকেট শিকার করলেন পেসার রুবেল হোসেন সোমবার (৩০ জানুয়ারি) বিপিএলের নবম

2023-01-31T17:39:13+00:00
2023-01-31T17:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বল হাতে রুবেলের শতক
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

দ্বিতীয় বোলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০০ উইকেট শিকার করলেন পেসার রুবেল হোসেন সোমবার (৩০ জানুয়ারি) বিপিএলের নবম আসরে ৩০তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে নামা রুবেল। ম্যাচে ৪ ওভার বল করে ৩৭ রানে ৪ উইকেট নেন এই ডান-হাতি পেসার।

এর আগে প্রথম বোলার হিসেবে বিপিএলে ১০০ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৯৫ ম্যাচে ১২৬ উইকেট নিয়েছে সবার উপরে রয়েছেন সাকিব।

বিপিএলে নিজের ৮০তম ম্যাচে ১০০ উইকেট শিকার করলেন রুবেল। এখন পর্যন্ত ২৭২.৫ ওভার বল করে ২১২৭ রান দিয়ে ১০১ উইকেটের মালিক রুবেল। অন্যদিকে, ১০১ ম্যাচে ৯৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাবু/এসআর




  বিষয়:   বল  হাতে  রুবেল  শতক 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy