মাঠেই চিরবিদায় গোলরক্ষকের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিলের সঙ্গে

2023-02-14T08:58:12+00:00
2023-02-14T09:00:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাঠেই চিরবিদায় গোলরক্ষকের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৮ এএম   (ভিজিট : ১৫২)
X

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিলের সঙ্গে হয়েছে এই ঘটনা। শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকানোর পরপরই মারা যান তিনি।

বেলজিয়ান সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’র সূত্র উল্লেখ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানায়, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এসপিল। এরপরই মাঠে ছুটে আসে মেডিকেল দল। কিন্তু আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমকে এসপিলের এক আত্মীয় জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এছড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেলজিয়ান ক্লাবটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  মৃত্যু 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy