টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। হাই-ভোল্টেজ এই ম্যাচে টস জিতে মাশরাফি

2023-02-14T18:29:21+00:00
2023-02-14T18:29:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। হাই-ভোল্টেজ এই ম্যাচে টস জিতে মাশরাফি বিন মুর্তজার সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর কাপ্তান নুরুল হাসান সোহান। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।


এর আগে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল সিলেট। এছাড়া এলিমিনিটর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল রংপুর।


এই ম্যাচ রংপুর বা সিলেট যে দলই জিতুক সেই দল ১৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে। কুমিল্লা চতুর্থ বিপিএল শিরোপা জিততে মাঠে নামবে। অন্যদিকে ২০১৭ একমাত্র শিরোপা জয় করে নেয় রংপুর। এছাড়া, এবার সিলেট ফাইনালে উঠলে তারা প্রথমবারের মতো শিরোপার জন্য খেলবে।


সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, রুবেল হোসেন এবং তানজিম হাসান সাকিব।


রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, রবিউল হক, ডোয়াইন ব্রাভো, স্যাম বিলিংস, নিকোলাস এবং দাসুন শানাকা।


বাবু/এসআর






  বিষয়:   সিলেট স্ট্রাইকার্স 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy