জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন জেমস ভিন্স। কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিলো তার জুটি। তবে সেটা করতে

2023-03-06T18:25:21+00:00
2023-03-06T18:25:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয়ের পথে বাংলাদেশ
ভিন্সকে ফেরালেন সাকিব, মঈনকে ইবাদত
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন জেমস ভিন্স। কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিলো তার জুটি। তবে সেটা করতে দিলেন না সাকিব আল হাসান। এই স্পিনারের আর্ম ডেলিভারীতে ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩৮ রান।

পরের ওভারেই বোলিংয়ে এসে মঈনকে ফিরিয়েছেন এবাদত হোসেন। লেগ স্টাম্পের ওপর দুর্দান্ত এক ইয়র্কারে এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেছেন এবাদত। ২ রানের বেশি করতে পারেননি মঈন। এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান। বাটলার ১২ রান এবং ওকস ২ রান নিয়ে উইকেটে আছেন।

এর আগে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান। ৪৯তম ওভারে অলআউট হয় বাংলাদেশ।

বাবু/জেএম




  বিষয়:   জয়ের  পথে  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy