জাতির পিতার জন্মদিনে বিটিভির বিশেষ অনুষ্ঠান

বুলেটিন ডেস্ক

বিনোদন

তার হাত ধরে এই ভূখণ্ডে রচিত হয়েছে বিস্ময়কর এক ইতিহাস। হাজার বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের মানচিত্রে

2023-03-17T00:03:05+00:00
2023-03-17T00:03:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতির পিতার জন্মদিনে বিটিভির বিশেষ অনুষ্ঠান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২:০৩ এএম   (ভিজিট : ১৪৬)
X

তার হাত ধরে এই ভূখণ্ডে রচিত হয়েছে বিস্ময়কর এক ইতিহাস। হাজার বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে নতুন এক রাষ্ট্র। বাঙালি পেয়েছে জাতিসত্তার পরিচয় ও অধিকার। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৭ মার্চ এই মহান নেতার জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। জন্মদিনটিকে জাতি একই সঙ্গে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও উদযাপন করছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ অনুষ্ঠানসূচিতে বিশেষ পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এদিন বিশেষ বিশেষ অনুষ্ঠানে সেজেছে বিটিভির দিনব্যাপী অনুষ্ঠানমালা। এমনটাই জানালেন রাষ্ট্রীয় এই গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিটিভির অনুষ্ঠানসূচিতে বিশেষ কয়েকটি অনুষ্ঠান যুক্ত করা হয়েছে। রয়েছে শিশুতোষ বিশেষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠান।

বাবু/মম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy