৩০ গজ দূর থেকে রোনালদোর ফ্রি-কিক গোল

আন্তর্জাতিক ডেস্ক

খেলাধুলা

টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দল আল নাসের লিগে ফিরল জয়ের

2023-03-19T13:23:16+00:00
2023-03-19T13:23:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩০ গজ দূর থেকে রোনালদোর ফ্রি-কিক গোল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১:২৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দল আল নাসের লিগে ফিরল জয়ের পথে। সৌদি প্রো লিগে শনিবার (১৮ মার্চ) প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আল নাসের।

আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় আল নাসের। পরে গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ। সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না পর্তুগিজ তারকার।

আভার বিপক্ষেই এবার লিগ ম্যাচে নেমে ২৬তম মিনিটে গোল খেয়ে বসে আল নাসের, গোলটি করেন আব্দুল ফাত্তাহ আদাম আহমেদ। সময় বয়ে যাচ্ছিল, আল নাসের শিবিরে হয়তো পেয়ে বসতে শুরু করেছিল আরেকটি হারের শঙ্কা। অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করেন ৩৮ বছর বয়সী এই তারকা। এটি রোনালদোর ক্যারিয়ারে ৫৯তম ফ্রি-কিক গোল।
 
এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে আল নাসেরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসের। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।


বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy