রামপুরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর রামপুরায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা থেকে পড়ে রাফসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার

2023-03-24T19:57:51+00:00
2023-03-24T19:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপুরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

রাজধানীর রামপুরায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা থেকে পড়ে রাফসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রামপুরার সালামবাগ মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ওই ছাত্র মারা যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশুটি সালামবাদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বিকেলে পাশের একটি বাসার আটতালা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাবু/জেএম




  বিষয়:   রামপুরা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy