এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি!

বিনোদন ডেস্ক

বিনোদন

গাজীপুরে নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে মাহি

2023-03-24T21:38:18+00:00
2023-03-24T21:38:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৯:৩৮ পিএম   (ভিজিট : ২১৫)
X

গাজীপুরে নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে মাহি নিজের মালিকানাধীন ফারিশতার সামনে থেকে ফেসবুক লাইভে আসেন।

লাইভে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। গেল বছরের মতো এবারও ইফতার সামগ্রী নিয়ে এসেছেন বলে জানান। ফারিশতায় সব সুস্বাদু ও মানসম্মত খাবার পাওয়া যাচ্ছে বলে সবাইকে এই রেস্টুরেন্টে আসার আহ্বান জানান। এ সময় মাহির সঙ্গে তার স্বামী রাকিব সরকারও ছিলেন।

এর আগে, গত বছর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘ফারিশতা’ নামের রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার।

উল্লেখ্য, গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে গ্রেপ্তারের দিনেই পেয়েছিলেন জামিন।

এর মধ্যে, এবার নিজের রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে সন্তানসম্ভবা এ নায়িকাকে।

বাবু/মম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy