হোয়াইটওয়াশের লজ্জা এড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করা পাকিস্তান শেষ ম্যাচ জিতে এড়াল হোয়াইটওয়াশের লজ্জা। সোমবার শারজায় তৃতীয়

2023-03-29T07:40:50+00:00
2023-03-29T08:00:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোয়াইটওয়াশের লজ্জা এড়াল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:৪০ এএম   (ভিজিট : ১৪৮)
X

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করা পাকিস্তান শেষ ম্যাচ জিতে এড়াল হোয়াইটওয়াশের লজ্জা। সোমবার শারজায় তৃতীয় ও শেষ টি ২০তে আফগানিস্তানকে ৬৬ রানে হারায় শাদাব খানের দল।

পাকিস্তানের সাত উইকেটে ১৮২ রানের জবাবে আট বল বাকি থাকতে ১১৬ রানে গুটিয়ে যায় আফগানরা। শেষটা রাঙাতে না পারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান।

শেষ ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠে পাকিস্তানের মান বাঁচিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব। ব্যাটিংয়ে ১৭ বলে ২৮ রানের পর বোলিংয়ে ১৩ রানে তিন উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা।

এ ম্যাচেই পাকিস্তানের প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি ২০তে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শাদাব। পেসার ইহসানউল­াহর প্রাপ্তিও তিন উইকেট। পাকিস্তানের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার সাইম আইয়ুব।


বাবু/এ আর 




  বিষয়:   হোয়াইটওয়াশ  পাকিস্তান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy