‘আগে খেলোয়াড়দের রক্ষা করতে হবে’

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

এভারটনের বিপক্ষে দাপুটে এক জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তারপরও বড় দুশ্চিন্তায় পড়েছেন

2023-04-08T22:56:27+00:00
2023-04-08T22:56:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
‘আগে খেলোয়াড়দের রক্ষা করতে হবে’
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০:৫৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

এভারটনের বিপক্ষে দাপুটে এক জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তারপরও বড় দুশ্চিন্তায় পড়েছেন কোচ এরিক টেন হাগ। কারণ দলের ইনফর্ম তারকা মার্কাস রাশফোর্ড পড়েছেন ইনজুরিতে। এরজন্য ঠাসা সূচিকেই দায় দিয়েছেন এই ডাচ কোচ।

শনিবার সন্ধ্যায় ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল না পেলেও এদিন একটি অ্যাসিস্ট করেছেন রাশফোর্ড। এর ১০ মিনিট পরই চোটে পড়ে মাঠ ছেড়েছেন এ ফরোয়ার্ড।

৮০তম মিনিটে গ্রোয়েনে টান লাগে রাশফোর্ডের। তখনই হাত দিয়ে ইশারা করে কোচের নজর কাড়েন বদলি খেলোয়াড় নামাতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে ডাগআউটে না বসে সোজা চলে যান ট্যানেলে। ইনজুরি করতা গুরুতর তা জানা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। তবে প্রথম দর্শনে ইনজুরি গুরুতরই লেগেছে।

ম্যাচ শেষে টেন হাগও নিশ্চিত করেছেন বিষয়টি, 'আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তাকে ভালো দেখাচ্ছে না। আরও একবার ওই ঠাসা সূচির কারণে। আপনি ছয় দিনে তিনটি ম্যাচ খেলতে পারবেন না। আমাদের খেলোয়াড়দের রক্ষা করতে হবে।'

আগামী বৃহস্পতিবার রাতেই ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সেভিয়ার মোকাবেলা করে ইউনাইটেড। এর আগে রাশফোর্ডের চোটে পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাশফোর্ড। দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এরমধ্যেই করেছেন ২৮টি গোল।


বাবু/মম





  বিষয়:   খেলোয়াড়  রক্ষা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy