মুম্বাইকে বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

একমাত্র তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল। ব্যাটিং, বোলিং কিংবা

2023-04-30T18:45:49+00:00
2023-04-30T18:45:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনূর্ধ্ব-১৬
মুম্বাইকে বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

একমাত্র তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে বাংলাদেশের স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব-১৬ দলের এই ক্রিকেটাররা।  

প্রথম ইনিংসে মুম্বাই মাত্র ১৯০ রানে অলআউট হয়। প্রাইম ব্যাংক ব্যাটিং করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে। ২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রোববার (৩০ এপ্রিল) মাত্র ৮১ রানে অলআউট হয়। তাতে বাংলাদেশের স্কুলের এই শিক্ষার্থীরা ইনিংস ও ১৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।


আজ বৃষ্টি বিঘ্নিত দিনে লাল সবুজের খুদে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাইয়ের ক্রিকেটাররা। ২ উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করে মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ ইমতিয়াজ। এ ছাড়া ৩ উইকেট নেন সাইমুন রাতুল। 


গতকাল প্রথম ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন সামিউন বশির রাতুল (১০৫) ও দেবাশীষ সরকার (১০১)। তবে ভালো ব্যাটিংয়ের শুরুটা করে দিয়েছিলেন তিনে নামা রিফাত বেগ। সেঞ্চুরির পথে ছিলেন তিনিও। কিন্তু ৮ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। আউট হন ৯২ রানে। এই তিনজনের ইনিংসে বাংলাদেশের শিক্ষার্থীরা বড় রানের ভিত পায়। আঁটসাট বোলিংয়ে বাকি কাজ সেরে দেন বোলাররা।


বাবু/জেএম 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy