আবারও অভিনয়ে ফিরছেন শোলাঙ্কি

বিনোদন ডেস্ক

বিনোদন

গাঁটছড়া সিরিয়ালের পর বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছুটি নিয়ে একেবারে নিজের মতো করেই

2023-05-29T09:14:38+00:00
2023-05-29T09:14:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও অভিনয়ে ফিরছেন শোলাঙ্কি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৯:১৪ এএম   (ভিজিট : ১৬৪)
X

গাঁটছড়া সিরিয়ালের পর বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছুটি নিয়ে একেবারে নিজের মতো করেই সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু ফের কাজে ফিরছেন তিনি।

কিন্তু সেজন্য নিজেকে ফিট রাখাটা জরুরি। তাই জিমে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম আজতাকের খবরে বলা হয়, নতুন সিনেমা ও সিরিজে ফিরবেন শোলাঙ্কি। তার আগে নিজেকে আরও গ্ল্যামারাস করে তুলতে চান। 


জিম করার সেই ভিডিও শোলাঙ্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী কার্ডিও, পুশ আপসহ একাধিক শরীরচর্চার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন। 


তবে সেখানে মন্তব্য করছেন অভিনেত্রীর বন্ধু ও নেটিজেনরা। সহ-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও লেখেন, “ওরে না পাগলি! খাবি কী?”


গাঁটছড়া সিরিয়াল থেকেই শোলাঙ্কি অভিনীত খড়ি চরিত্রটি দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল। কিছুদিন পরেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’।


বাবু/জেএম 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy