শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার

2023-06-02T07:08:50+00:00
2023-06-02T07:08:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:০৮ এএম   (ভিজিট : ১৫০)
X

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।


বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।


তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।


এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলায় আগুন লাগে। পরবর্তীতে ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy