দেশে ফিরেছেন ৩৮ হাজার হাজি, ৯৮ জনের মৃত্যু

বুলেটিন নিউজ ডেস্ক

ধর্ম

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত

2023-07-11T12:07:27+00:00
2023-07-11T12:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরেছেন ৩৮ হাজার হাজি, ৯৮ জনের মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১২:০৭ পিএম   (ভিজিট : ১৬৭)
X


হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৮টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪০টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২১টি।

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৮ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭৪ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮২ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

বাবু/এ.এস





  বিষয়:   হাজি 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy