ভারতের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাট করতে নামা ভারতের ‘এ’ দলকে চেপে ধরেছে বাংলাদেশ ‘এ’ দল। একশ’ রানের আগে

2023-07-21T17:01:58+00:00
2023-07-21T17:01:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইমার্জিং এশিয়া কাপ
ভারতের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৫:০১ পিএম   (ভিজিট : ১৭১)
X

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাট করতে নামা ভারতের ‘এ’ দলকে চেপে ধরেছে বাংলাদেশ ‘এ’ দল। একশ’ রানের আগে চার উইকেট হারায় তারা। একশ’ রানের পরে ছয় উইকেট হারিয়ে কাঁপছে ভারতের ইমার্জিং দল। 

কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রানে খেলছে ভারত। ক্রিজে থাকা অধিনায়ক ইয়াশ ধুল ২৭ রান করেছেন। তার সঙ্গী  হারশিট রানা। 

এর আগে ২৯ রানে প্রথম উইকেট হারায় ভারতীয় ইমার্জিং দল। ওপেনার সাই সুদর্শন ২৪ বলে তিন চারে ২১ রান করে ফিরে যান। দলের ৭৫ রানে সাজঘরে ফেরেন নিকিন জোশ। তিনি ১৭ রান করেন। ১৪তম ওভারে বিতর্কিত স্টাম্পিং থেকে বাঁচলেও ১৯তম ওভারে আউট হন তিনি। 

এরপর ওপেনার অভিষেক শর্মাকে তুলে নেন বাঁ-হাতি তরুণ স্পিনার রাকিবুল হাসান। সুদর্শন ৩৪ রান করেন। পরে ক্রিজে নামা নিশাত সিধুকে ক্যাচে পরিণত করেন এই বাঁ-হাতি স্পিনার। এরপর রায়ান প্রাগকে (১২) তুলে নেন তানজিদ সাকিব। ধ্রুব জুয়েলকে আউট করেন শেখ মেহেদী।  

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy