চলে গেলেন চার্লি চ্যাপলিনের মেয়ে জোসেফিন

বিনোদন ডেস্ক

বিনোদন

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনটাই

2023-07-22T13:23:52+00:00
2023-07-22T13:23:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলে গেলেন চার্লি চ্যাপলিনের মেয়ে জোসেফিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১:২৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X


যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনটাই তার পরিবারের সূত্র থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের মেয়ে জোসেফিন চ্যাপলিনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনটাই তার পরিবারের সূত্র থেকে জানানো হয়েছে।

জোসেফিন চ্যাপলিন ১৯৪৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তিনি চার্লি চ্যাপলিন এবং তার স্ত্রী উনাওনীলের তৃতীয় সন্তান ছিলেন। তারা মোট আট ভাই বোন ছিলেন।

জোসেফিন চ্যাপলিন তার বাবার দেখানো পথ অনুসরণ করেছিলেন। খুব কম বয়সেই তিনি অভিনয় জগতে পা রাখেন। শিশুশিল্পী হিসেবে তিনি ১৯৫২ সালে ‘লাইমলাইট’ ছবিতে কাজ করেন। এটি তার বাবারই প্রজেক্ট ছিল।

জীবনের শেষ দিন পর্যন্ত জোসেফিন চ্যাপলিন তার তিন ছেলে এবং ভাইবোনদের সঙ্গে ছিলেন।

বাবার মতো অভিনয়কেই তিনি তার পেশা বানিয়েছিলেন। কাজ করেছিলেন একাধিক ছবিতে। তাকে পিয়র পাওলো পাসোলিনির পুরস্কার জয়ী ছবি ‘দ্য ক্যান্টারবারি টেলসে’ দেখা গিয়েছিল।

বাবু/এ.এস





  বিষয়:   জোসেফিন  চার্লি চ্যাপলিন 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy