শান্ত-মিরাজের শতকে উড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন

2023-09-03T18:55:50+00:00
2023-09-03T18:55:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্ত-মিরাজের শতকে উড়ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ ও শান্তর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ।

এই ম্যাচে নাইম শেখের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নাইম। আর দেখেশুনে খেলতে থাকেন মিরাজ। অন্যদিকে ছন্নছাড়া বোলিং করতে থাকে আফগানিস্তান। নাইমের সঙ্গে ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান মিরাজও। তবে ইনিংসের দশম ওভারের শেষ বলে আউট হন নাইম। দলীয় ৬০ রানে ৩২ বলে ২৮ রান করে আফগান স্পিনার মুজিবুরের বলে বোল্ড হন তিনি। 

নাইমের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। তবে এসেই সাজঘরে ফিরে যান এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। মিরাজকে সঙ্গে নিয়ে হাল ধরেন তিনি। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৬৫ বলে ফিফটি পূরণ করেন মিরাজ। 

অন্যদিকে সাবলীল ব্যাটিংয়ে ৫৭ বলে ফিফটি তুলে নেন শান্ত। ফিফটির পর কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শান্ত-মিরাজ। সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। মিরাজের পরেই সেঞ্চুরির দেখা পান শান্ত। ১০১ বলে পূরণ করেন ওয়ানডের দ্বিতীয় সেঞ্চুরি।  

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy