টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৬

2023-09-06T15:11:06+00:00
2023-09-06T15:14:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১১ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৩ ৩:১৪ পিএম  (ভিজিট : ১৩৪)
X


এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কা সঙ্গে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ 'বি' থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। আফগানিস্তানকে ৮৯ রানে বিধ্বস্ত করে শান্ত-মিরাজরা। 

অন্যদিকে 'এ' গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বৃষ্টির বাগড়ায় ভেসে যায়। ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।


বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy