এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে

2023-09-16T13:30:32+00:00
2023-09-16T13:30:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩০ পিএম   (ভিজিট : ১৬৫)
X


এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।

এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবরা। আসরে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে টাইগারারা।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে তিনটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ।

সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। এতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ দল।

এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ  এশিয়া কাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy