বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে শুধু বাংলাদেশ বাদে সব দলই

2023-09-26T21:05:19+00:00
2023-09-26T21:05:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৭৯)
X

৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে শুধু বাংলাদেশ বাদে সব দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ ৯ম দল হিসেবে শ্রীলঙ্কাও নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। বিসিবি জানিয়েছিল নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচের পর ঘোষিত হবে টাইগারদের স্কোয়াড। 

অবশেষে ম্যাচের পর বিসিবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর মাধ্যমে ঘোষণা করে ভারত বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ১৫ জনের নাম। আজ রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বিসিবির প্রকাশ করা ভিডিওর শুরুতেই সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বললেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’

বাংলাদেশের বিশ্বকাপ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন , তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy